×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১০৬ বার পঠিত

ফেনী প্রতিনিধিঃ


ফেনী সরকারি কলেজে হিজাব পরায় এক শিক্ষার্থীকে কটাক্ষ করার অভিযোগ উঠেছে প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাতিমা আইমান রুহি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে দাবি করেন—প্রশাসনিক ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় শিক্ষক বিপ্লব কুমার তাকে ডেকে হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। রুহির ভাষ্য, শিক্ষক প্রথমে নাম-ঠিকানা জিজ্ঞেস করে পরে বলেন, “এতো সুন্দরী, মিষ্টিবাসী মেয়ে তুমি নিজেকে এতো অন্ধকারে ডুবিয়ে রাখলে হবে?”

রুহি জানান, তিনি প্রতিবাদ করলে শিক্ষক বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পরে সরে পড়েন। রুহির দাবি, একজন শিক্ষক কোনো শিক্ষার্থীর পোশাক বা সৌন্দর্য নিয়ে মন্তব্য করার অধিকার রাখেন না।

অভিযোগ সম্পর্কে জানতে শিক্ষক বিপ্লব কুমার শীলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক খোন্দকার বলেন, “ঘটনাটি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat